ধুপগুড়িতে নিহত আহতদের পরিবারের কাছে পৌঁছলেন মন্ত্রী অরূপ বিশ্বাস
দি নিউজ লায়ন ; ধুপগুড়ি জলঢাকায় মর্মান্তিক পথদুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে চেক তুলে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে নিহত ও আহত পরিবারের হাতে মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ ২.৫লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
ঘটনার পরই খবর পেয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও সৌরভ চক্রবর্তী আহত ও নিহতদের পরিবারের সাথে দেখা করেন ও ঘটনাস্থলে যান। রাজ্য সরকারের কোচবিহার, জলপাইগুড়ির, শিলিগুড়ি থেকে সমস্ত জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান।
পর্যটন মন্ত্রী গৌতম দেব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গুরুতর আহতের সঙ্গে দেখা কর চিকিৎসার বিষয়ে তদারকি করেন। এরপর দুপুর ২.৩০ নাগাদ মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী অরূপ বিশ্বাস বাগডোগড়া বিমানবন্দরে নেমে সোজা রওয়ানা দেন নিহত পরিবারের সঙ্গে দেখা করতে। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা কারন ও সবরকমের সহায়তার কথা জানান।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য ও সদ্য শিশু বিয়োগ হওয়া শোকাহত মায়ের সঙ্গে দেখা করে পরিবারের পাশে দাঁড়ান রাজ্যের তিন মন্ত্রী ও জলপাইগুড়ি, শিলিগুড়ির জেলা নেতৃত্বরা। সেখান থেকে জলাপাইগুড়ি জেলা হাসপাতালে আহতদের শারীরিক স্থিতির খোঁজ নেন।
আর দিনভর রাজ্যের মন্ত্রী কলকাতা থেকে এসে যখন তড়িঘড়ি পাশে দাঁড়ালেন নিহত ও আহতদের পরিবারের পাশে সেসময় সশরীরে উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলায় উপস্থিত থেকেও মর্মান্তিক এই ঘটনার খবর মেলার পরও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজের রাজনৈতিক কর্মসূচি পালনে ব্যস্ত থাকলেন। রাজগঞ্জে কৃষক পরিবারকে রঙতুলি সাফাইয়ের চমকে বদলে পঞ্চব্যঞ্জন ও চব্যচোষ্য দিয়ে আনন্দে পাত পেরে দুপুরের মধ্যাহ্নভোজন সারলেন ষোল দিলীপবাবু। উত্তরে বেড়াতে আসা পর্যটকের মতই চা চক্র থেকে ইমিগ্রেশন সেন্টার ঘুরলেন তিনি।

Post a Comment